ঢাকাSaturday , 13 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
Link Copied!

রাজবাড়ীর পাংশায় এক ব্যবসায়ীর দায়ের করা অগ্নিসংযোগের অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

#New_Classic_Event_Management

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত রকির পরিবারসহ ফলিমাড়া ও ভাগবিষ্ণপুর এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এই ঘটনার নিন্দা জানান। তারা অভিযোগ করেন, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, রকির সঙ্গে উক্ত অগ্নিসংযোগের ঘটনার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

অভিযুক্ত রকিবুল আলম (রকি) উপজেলার কলিমহর ইউপির ভাগবিষ্ণপুর গ্রামের রফিকুল আলম (রবি মাষ্টার) এর ছেলে।


এ বিষয়ে অভিযুক্ত রকি দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। ঘটনার সময় তিনি তার বাবার সঙ্গে নিজ বাসায় অবস্থান করছিলেন বলে জানান।

এ ঘটনায় রকির বাবা রবি মাস্টার বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া অন্যান্য অভিযুক্তদের পরিবার এবং স্থানীয় এলাকাবাসীও ঘটনাটিকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অবস্থিত পাংশা জুট মিল প্রজেক্টের ভেতরে ব্যবসায়ী মাসুদ শেখের পাটখড়ির পালানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাসুদ শেখ পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের রবি মাস্টারের ছেলে রকি ও অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করা হয়।

তবে অভিযুক্ত পরিবার ও এলাকাবাসীর দাবি, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিতভাবে একটি পরিবারকে হয়রানি করার অপচেষ্টা মাত্র।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি