ঢাকাTuesday , 18 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রচারণায় মোটরসাইকেল শোডাউন

Link Copied!

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও শিল্পপতি হাজী মোঃ মুজাহিদুল ইসলাম মুজাহিদ ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সহ প্রায় দেড় শতাধীক মোটরসাইকেল শোডাউনসহ তিনি প্রচারণায় অংশ নেন। শোডাউনটি পাংশা পৌর এলাকা থেকে শুরু হয়ে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা তথা রাজবাড়ী-২ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রচারণার এক পর্যায়ে মোঃ মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের লক্ষ্যেই আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছি। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় নিরলসভাবে কাজ করছি। রাজবাড়ী-২ আসনে ধানের শীষের যিনি প্রার্থী হবেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমি বিশ্বাস করি।” এসময় তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি