ঢাকাMonday , 10 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় জবাই করে কৃষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

#New_Classic_Event_Management

সোমবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার আট আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক।

দণ্ডিতরা হলেন- মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডা মৃধা (পলাতক)।


মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৮ সালের ১৬ জুন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার মৃধাকে পারিবারিক কলহের জেরে ঈদের দিন সকালে জবাই করে হত‌্যা করে তার ভাই-ভাতিজারা। পর দিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন।

পিপি আব্দুর রাজ্জাক বলেন, বিচারক মামলায় তিনজনকে খালাস দিয়েছেন। ১০ জনের প্রত্যেককে যাবজ্জীবনের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি