ঢাকাThursday , 6 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা – আহত দুই পু‌লিশ সদস্য

Link Copied!

রাজবাড়ীর পাংশায় আসা‌মি ধর‌তে গি‌য়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পু‌লিশ সদস‌্য আহত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে পাংশা ম‌ডেল থানার ও‌সি মোঃ সালাহউ‌দ্দিন।

#New_Classic_Event_Management

গতকাল বুধবার সন্ধ‌্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আলম শেখ নামের একজনকে গ্রেপ্তার ক‌রে‌ছে।

আহত দুই পু‌লিশ সদস‌্য হ‌লো, এস আই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান। তারা চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।


পাংশা ম‌ডেল থানার ও‌সি মোঃ সালাহউ‌দ্দিন ব‌লেন, গতকাল পাংশা মডেল থানার এস আই মো. নজরুল ইসলামসহ পু‌লি‌শের এক‌টি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার অভিযানে যান। পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পু‌লিশ‌কে লক্ষ‌্য ক‌রে গু‌লি,ইট-পাটকেল ও কক‌টেল নিক্ষেপ ক‌রে হামলাকা‌রিরা। এসময় সন্ত্রাসী‌দের ই‌টের আঘা‌তে এস আই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান আহত হয়।
প‌রে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ও‌সি মোঃ সালাহউ‌দ্দিন আরও ব‌লেন, হামলাকা‌রি একজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বা‌কি‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি