রাজবাড়ী-২ আসনের বার বার নির্বাচিত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু এর দিকনির্দেশনায় রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ আগস্ট জুম্মার নামাজের পর পাংশা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে পাংশা কেন্দ্রীয় মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট শিল্পপ্রতি আলহাজ্ব মো: মুজাহিদুল ইসলাম মুজাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপি নেতা রাফিজুল ইসলাম ডালু, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার, পৌর যুবদল নেতা ফরিদ সরদার,, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সফিউল্লাহ, পৌর শ্রমিকদলের সভাপতি শহীদ সরকার, সাবেক ছাত্র নেতা গোলাম সারোয়ার বাবু, রাসিদুল ইসলাম আলামিন ও রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজিব রাজা।