ঢাকাMonday , 4 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় প্রধান শিক্ষক মর্জিনা খাতুনের বিদায় সংবর্ধনা

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনামধন্য প্রধান শিক্ষক মোছাঃ মর্জিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

#New_Classic_Event_Management

মোছাঃ মর্জিনা খাতুন দীর্ঘ ৩১ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ১৮নং জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং সেখানে ১৬ বছর সেবা প্রদান করেন। এরপর ২০১০ সালে সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়ে টানা ১৫ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থী গড়ে উঠেছে জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। বর্তমানে দেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে তার শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে।


বিদায় অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহকর্মী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবাই আবেগভরে মর্জিনা খাতুনের অবদানের কথা স্মরণ করেন এবং তার আগামী জীবন সুন্দর ও সুস্থ হোক—এই শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি