রাজবাড়ীর পাংশায় শোবার ঘর থেকে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ২৮ জুলাই রাত ৩টায় তার মৃত্যু হয়।
মৃত ওই কৃষক হলেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়-খোলা গ্রামের মোঃ কহর আলী মন্ডল এর ছেলে মোঃ আক্কাস আলী মন্ডল ৫০।
জানা যায়, প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে রাতে ঘুমাতে যায় আক্কাস আলী। রাত ১১টার দিকে তার পায়ে কিছুটা ব্যথা-পুড়া অনুভব করে। পড়ে আলোতে গিয়ে দেখে যায় পা দিয়ে একটু রক্ত বের হচ্ছে। আশেপাশে খোঁজাখুঁজি করে ঘরের মধ্যে বিষধর সাপের দেখা মেলে। রক্ত বের হওয়া জায়গায় দেখা যায় সাপের কামড়ের দাগ। পরে স্থানীয় কবিরাজদের ডেকে এনে ঝাড়ফু করানো হয়। রাত ৩টার দিকে কৃষক আক্কাস আলীর মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।