ঢাকাSunday , 13 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় বাবুল সরদারের নিঃশর্ত মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

Link Copied!

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত বাবুল সরদারের নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। রবিবার (১৩ জুলাই) বিকালে পাংশা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বাবুল সরদারের ভাই মো. মনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১২ জুলাই, ২০২৫ খ্রি. রাত ৩টার সময় যৌথ বাহিনীর কতিপয় সদস্য ও মুখোশধারী কিছু লোক আমাদের বাড়িতে ঢুকে আমাদের নিরপরাধ ভাই “বাবুল সরদার” কে ডেকে ওঠায় এবং তারা আমাদের বাড়ির দরজার তালা ভাংচুর করে সমস্ত বাড়ি তল্লাসি করে কোন কিছু পায় না এবং মুঠোফনে কে বা কাহাকে ফোন করে জানায় যে কোন কিছু পাওয়া যায় নাই। তারা যখন বুঝতে পারে বাড়িতে সিসি ক্যামেরা আছে, তখন তারা সিসি ক্যামেরা তার ছিড়ে ফেলে এবং ডিবিআর মেশিন নিয়ে নেয়। এর পরে বাহিরে থেকে নিয়ে আসা অবৈধ অস্ত্র বাড়িতে পাওয়া যায় বলে তারা দাবি করতে থাকে এবং পরবর্তীতে খেটে খাওয়া সাধারণ কৃষক বাবুল সরদারকে গ্রেফতার করে চালান করে ।
এই সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলা থেকে আমাদের ভাই বাবুল সরদারের নিঃশর্ত মুক্তি চাই ।

এসময় বাবুল সরদারের মেয়ে ফারহা প্রভা বলেন, আমার বাবাকে যড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অপবাদে গ্রেফতার করা হয়েছে। আমি আমার বাবার নিঃশর্ত মুক্তিসহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের বিচার চাই।


সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, বাবুল সরদারে ভাই মো. ফিরোজ উদ্দিন, মো. মনোয়ার হোসেন, ভগ্নিপতি মো. আ: করিম, মেয়ে ফারহা প্রভা, ভাস্তি ফারহানা আক্তার ইভা, ভাস্তে নির্জন আহমেদ পাপ্পু।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান চালিয়ে বাবুল সরদারকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বাবুল সরদার সুবর্ণখোলা গ্রামের মৃত নাজিমুদ্দিন সরদারের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি