ঢাকাWednesday , 18 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কালুখালীতে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে চাপা পড়ে রতন শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাংলাদেশ হাট মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে।


নসিমনে থাকা আরোহী মোঃ কাদের চৌধুরী বলেন, ‘দুপুরে আমি ও আমার চাচাতো ভাই রতন শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল গরুর হাটে গরু কিনতে যাই। বিকেলে হাট থেকে একটি গরু কিনে একটি নসিমন ভাড়া করে বাড়ির উদ্দেশ্য রওনা দেই। সন্ধ্যা ৬ টার দিকে কালুখালীর বাংলাদেশ হাট মোড়ে এলে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আমরা দুই ভাই ও নসিমন চালক ছিটকে সড়কের ওপর পড়ে যাই। এ সময় আমার ভাইকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। পরে ভাইকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নসিমনটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি