ঢাকাTuesday , 3 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরন

Link Copied!

রাজবাড়ীর পাংশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ (জিসপ) এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (০৩ জুন) পাংশা সাব রেজিস্ট্রার অফিস চত্তরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় ৩৬০ জন নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ১কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ২কেজি চাউল, আধা কেজি ডাউল, ১টি লাক্স সাবান ও ২৫ গ্রাম কিচমিচ বিতরণ করা হয়।


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. কুদ্দুস আলী মন্ডল, সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা সহ সংগঠনের অন্যান্য নেতিৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি