ঢাকাTuesday , 3 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশার হাবাসপুরে মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে মেয়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে এক মায়ের আত্মহত্যা। মঙ্গলবার ৩ জুন ভোর রাতে নিজ বাড়ির পেয়ারা গাছের সঙ্গে ছাগলের রসি দিয়ে গলায় ফাঁস নিয়ে এক মহিলার আত্মহত্যা।

#New_Classic_Event_Management

মৃত ওই মহিলা হলেন, উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া গ্রামের তুশি মন্ডলের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম ৫৩।

মৃত ওই মহিলার ছেলে লালচাদ বলেন, আমার মা এর আগেও ৩ বার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। গতকাল আমার বোনের সাথে আম খাওয়া নিয়ে ঝগড়া হয়। আমার বোনের উপর অভিমান করে আমার মা আমাদের বাড়ির একটি পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। রাতে আনুমানিক কয়টার সময় আমার মা গলায় ফাঁস নিয়েছে সেটা আমরা কেউ জানিনা। সকালে ঘুম থেকে উঠে দেখি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে মৃত অবস্থায় ঝুলে রয়েছে।


এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, সকালে খবর পাই পাংশা থানাধীন হাবাসপুর ইউনিয়নে জাহানারা বেগম নামের একটি মহিলা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি