ঢাকাFriday , 30 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় দশ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র এখনও সন্ধান মেলেনি

Link Copied!

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও মেলেনি নিখোঁজ সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র মোঃ আব্দুল্লাহ তামিমের সন্ধান।

#New_Classic_Event_Management

নিখোঁজ তামিম পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। নজরুল সাবেক পুলিশ সদস্য ছিলেন। নিখোঁজ ছেলেটি পাশের সরিষা ইউনিয়নের প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।

উল্লেখ্য মোঃ আব্দুল্লাহ তামিম গত ২০ মে ২০২৫ তারিখে সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারপর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না তাকে। পরে গার্জিয়ানরা স্কুলে গিয়ে খবর নিয়ে জানতে পায় তামিম সেদিন স্কুলেই যায়নি। তখন থেকেই তামিমের পরিবার সকল জায়গায় খুঁজাখুঁজি শুরু করে। এ বিষয়ে ঘটনার পর পরই পাংশা মডেল থানায় একটি নিখোঁজের জিডি করা হয়। জিডি নং ৯১৪। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ভালো কোনো তথ্য দিতে পারেনি।


তামিমের মা মোছাঃ চাম্পা বলেন, আমার ছেলে এই গ্রামের তেমন কিছু চিনেনা। আমরা এই গ্রামে এসেছি ৮ মাস মত হলো। আমার ছেলে একটি বাইসাইকেল নিয়ে পাশের ইউনিয়নের প্রেমটিয়া স্কুলে যায়। তার তেমন বন্ধুও নেই। আমাদের কোনো শত্রু নেই কিন্তু আমার ছেলের সাথে কেমন এমন হলো আমার জানানেই। ঘটনার দিন সকালে খাবার খেয়ে স্কুলে যায় তামিম কিন্তু বিকাল ৪টা বেজে যায় সে বাড়িতে আসে না। আমি স্কুলে গিয়ে খোজ নিয়ে জানতে পারি তামিম স্কুলেই যায়নি। আমি কোন কিছু শুনতে চাই না, সবকিছুর বিনিময় হলেও আমি আমার ছেলেকে চাই।

তামিমের বাবা নজরুল ইসলাম বলেন, আমার ছেলে আজ ১০ দিন হতে চলেছে নিখোঁজ। কোথাও থেকে এখন পর্যন্ত কোনো ভালো সংবাদ পাইনি। ছেলেটা আমার কোথায় আছে, কি করছে জানিনা। আমার ছেলে আজ ৫ মাস হচ্ছে স্কুলে যাচ্ছে, এই গ্রাম সম্পর্কে ওর কোনো ধারণা নেই। এ গ্রামে তেমন বন্ধুও নেই তার। বাড়ি থেকে রাস্তায় বের হলেও তামিম তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে যায়। আমার ছেলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আমার জীবনে আমার কোনো সত্রু নেই। আমার অজান্তে যদি কোনো সত্রু হয়ে থাকে তাও আমার জানা নেই। আমার সন্তানকে আমি ফিরে চাই এর জন্য যা করতে হবে আমি তাই করবো সব কিছুর বিনিময়ে আমার তামিমকে আমি চাই। আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ছেলেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের তামিম নামের একটি স্কুল ছাত্র নিখোঁজ হয়। সে স্কুলে বাইসাইকেল নিয়ে যাওয়া আসে করে। তামিমের নিখোঁজ একটু রহস্যময় মনে হচ্ছে। যদি তাকে অপহরণ করা হয় তাহলে সাইকেলটি কোথায় জাবে? এখন পর্যন্ত তামিমের ব্যবহারিত সাইকেলটিও পাওয়া যায়নি। আমরা অনেক চেষ্টা করছি তাকে খুজে পেতে। আমাদের পক্ষ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে উদ্ধারের জন্য।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি