ঢাকাSaturday , 17 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশা পৌরসভার ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

Link Copied!

রাজবাড়ীর পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৬ মে) বিকাল ৬ টায় পৌর শহরের বারেক মোড় পুরাতন রেইলগেটে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে বারেক মোড় রেইলগেট থেকে মিছিল বের হয়ে পাংশা কালিবাড়ি মোড়, টেম্পুষ্ট্যান্ড ও রেলগেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।


পাংশা পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম শহিদুজ্জাম সুমন এর সভাপতিতে ও ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক ধর্মীয় সম্পাদক আজিজুল মোল্লা এর সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাংশা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শওকত আলী সরদার, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনছুর আলী রাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, রাজবাড়ী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব রাজা, পাংশা উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব খোকন মিয়া, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আলম বিশ্বাস, কৃষক নেতা ফিরোজ মাহমুদ ও আব্দুল কাদের বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি