ঢাকাThursday , 1 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় মাছের সঙ্গে শত্রুতা, নিঃস্ব হলেন খামারি

Link Copied!

বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে মৎস্য চাষী সুলাইমান মন্ডলের কয়েক লক্ষ টাকার মাছ। রাতের আঁধারে কে বা কাহারা এ কাজ করেছে বলতে পারছে না কেউ। লক্ষ লক্ষ টাকার মাছ হারিয়ে সর্বস্বান্ত হওয়ার পথে এ মৎস্য চাষী।

#New_Classic_Event_Management

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া বনগ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী পৌরসহরের কুলটিয়া গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে মোঃ সুলাইমান মন্ডল।

সরজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে রুই, কাতলা, মৃগেল, টেংরা, কই, বোয়াল, শিং, শোল, তেলাপিয়া, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। সকালে গন্ধ পেয়ে পুকুর পাড়ে এসে মাথায় হাত মৎস্য চাষীর।


স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী জানান, প্রায় দুই বছর আগে বনগ্রামের সুলাইমান এর ছেলে বাদশার কাছ থেকে ৫ বছরের জন্য ৪ বিঘা পুকুর লিস নিয়ে প্রায় দশ প্রজাতির মাছ চাষ শুরু করি। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা শত্রুতা করে বিষ প্রয়োগ করে, এরপর বুধবার ভোরে পুকুরে মাছ ভেসে উঠতে দেখা যায়। এবং বিষ প্রয়োগের কীটনাশক এর আলামত উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মনে করছে, কেউ শত্রুতামূলক এই কাজ করেছে। আনুমানিক এ ষড়যন্ত্রে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সোলাইমান। এ অবস্থায় প্রশাসনের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি। চান অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি