ঢাকাSaturday , 26 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় গা‌ছের স‌ঙ্গে এ কেমন শত্রুতা

Link Copied!

রাজবাড়ীর পাংশায় এক কৃষকের ৪শ পে‌পে, ১শ পেয়ারা ও ১শ আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ২৫ই এপ্রিল শুক্রবার দিবাগত রাতের আঁধারে উপ‌জেলার স‌রিষা ইউ‌নিয়‌নের পার‌ডেমরা মারা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ হিরক। সে একই গ্রা‌মের আলী আহ‌ম্মেদ মৃধার ছে‌লে।

#New_Classic_Event_Management

কৃষক সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ হিরক জানায়, ‌তিন বছর আগে ১৫ একর জমিতে মিশ্র ফলের বাগান করেছিলেন।গত রাতে তার বাগা‌নের পে‌পে,পেয়ারা ও আম গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ হিরক। এ‌তে তার ক‌য়েক লাখ টাকা ক্ষতি হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রেন। এ ঘটনায় পাংশা ম‌ডেল থানায় এক‌টি অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন তি‌নি।

এ বিষয়ে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, সকালে আমরা শুনতে পাই, আমাদের পাংশা উপজেলার তরুণ উদ্যোক্তা হিরক এর বাগানের অধিকাংশ গাছ কে বা কাহারা কেটে দিয়েছে। সাথে সাথে আমি আমার ইউএনও স্যারকে জানাই এবং আমরাও এর কঠোর বিচার দাবি করছি। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এমন জঘন্য কাজ যেন আর কেউ না করে, সেই রকম কঠোর বিচারের দাবি জানাচ্ছি।


এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে খবর পাই কৃষি উদ্যোক্তা হিরকের বাগানের গাছ দুর্বৃত্তরা কেটেছে। খবরটি শোনার সাথে সাথেই আমাদের পুলিশের একটি টিম ঘটনা স্থানে পাঠাই, অনেক দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি