ঢাকাWednesday , 9 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় আগুন লেগে পুড়ছে পোল্ট্রি ফার্ম ও বসত ঘর

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে আগুনে পুড়ে একটি পোল্ট্রি ফার্ম ও একটি বসত ঘরের অর্ধভাগ পুড়ে ছাই হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) বিকাল ৪ টা ৫ মিনিটে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের কাঠালতলা নামক রেইলগেট এলাকার দেলোয়ার সরদার (দোলু) এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আগুন দেখতে এলাকাবাসী দ্রুত পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এই অগ্নিকাণ্ডের ঘটনার একটি পোল্ট্রি ফার্ম সম্পূর্ন ও পাশে থাকা একটি বসত ঘরের অর্ধভাগ পুড়ে যায়।

এ বিষয়ে পাংশা ফায়ার সার্ভিস বলেন, বিকেলে আমরা একটি খবর পাই যে, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কাঁঠালতলা নামের একটি গ্রামে আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হই। দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারা আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুৎ শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে এই পরিবারের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি