ঢাকাMonday , 7 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান ১ জনের ৬ মাসের কারাদন্ড

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের ২ টি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে কারখানা ২টি গুড়িয়ে দিয়ছেন উপজেলা প্রশাসন। অভিযানে এ একজনকে আটক করা হয় পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয় তাকে।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, পাংশা উপজেলায় বিকেল ৩.৩০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী ও কাচারিপাড়া গ্রামে অবৈধভাবে ও অননুমোদিত ভেজাল গুড়ের দুইটি ফ্যাক্টরিতে পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি ফ্যাক্টরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত প্রায় হাজার খানেক ড্রাম ভর্তি গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়। এ সময় একজন অপরাধীকে আটক করা হয় এবং সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান জনসার্থে এ অভিযান অব্যহত থাকবে। সাজা প্রাপ্ত ফারুখ শেখ আলমাস শেখের ছেলে, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি