

ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল বের করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চর জয়পাড়ায় এসপি মজিবরের বাড়ির সামনে এ মিছিল বের করা হয়।
মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় চর জয়পাড়া এসপি বাড়ি মসজিদের পাশ থেকে দুজনকে আটক করে পুলিশ।
তবে কী অভিযোগে বা কী কারণে তাদের আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক ব্যক্তিদের নাম-পরিচয়ও প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।


এদিকে, মশিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে দোহারজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


