ঢাকাFriday , 27 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

এসআরবি-৬-এর বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার

Link Copied!

খুলনার রূপসায় এসআরবি-৬-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ শিরোপা আফরিন (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন পশ্চিম নন্দনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি ফোর্সেসের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ বিশেষ অভিযান চালায়।


গ্রেপ্তার শিরোপা আফরিন (২১) পশ্চিম নন্দনপুর এলাকার বাসিন্দা। তিনি মো. ফেরদৌস ওরফে লাদেনের স্ত্রী।

অভিযানকালে উদ্ধার করা ৩ হাজার ২০০ পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি ফোর্সেস জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি