ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এআই চিপ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনায় নতুন মোড়

Link Copied!

চীনা প্রতিষ্ঠানগুলো যাতে তৃতীয় কোনো দেশের ডেটা সেন্টার ব্যবহার করে দূর থেকে মার্কিন প্রযুক্তির উন্নত এআই চিপের সুবিধা নিতে না পারে, সে লক্ষ্যে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এ পদক্ষেপে চীনের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রযুক্তি খাতেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৬ নভেম্বর) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় নতুন এ বিধিনিষেধ ঘোষণা করে। এর আওতায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ব্রাজিলকে প্রযুক্তি পাচারের ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন থেকে এসব দেশে উন্নত এআই চিপ রপ্তানি করতে হলে মার্কিন সরকারের বিশেষ অনুমতি বা লাইসেন্স নিতে হবে।

এর আগে চীনের কাছে সরাসরি উন্নত মার্কিন চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির প্রতিষ্ঠানগুলো তৃতীয় দেশের ডেটা সেন্টারে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে এসব চিপ ব্যবহারের সুযোগ পেত। নতুন বিধিনিষেধের মাধ্যমে সেই বিকল্প পথও সীমিত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।


এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় ডেটা সেন্টার কেন্দ্র সিঙ্গাপুর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত তারা গভীরভাবে পর্যালোচনা করছে। দেশটির বাণিজ্য ও ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, প্রভাবিত কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। সিঙ্গাপুরের বৈধ ও বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তবে অন্য দেশের আইন লঙ্ঘনের কাজে সিঙ্গাপুরকে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে দেশটি।

এনভিডিয়াকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ

যুক্তরাষ্ট্রের নতুন এ পদক্ষেপের পেছনে এনভিডিয়াকে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়টিও আলোচনায় এসেছে। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। একই সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বেইজিং অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে সোমবার রাতে মার্কিন বিচার ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে সিঙ্গাপুরের মেগাস্পিড কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। ২০২৪ সালে শুরু হওয়া এ তদন্তের অংশ হিসেবে পরের বছর অ্যালিস হুয়াংয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। বর্তমানে মার্কিন বিচার বিভাগ মামলাটির দায়িত্ব নিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

বিশ্ববাজারে প্রযুক্তি শেয়ারে নেতিবাচক প্রভাব

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও এনভিডিয়াকে ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারেও। সোমবার মার্কিন বাজারে নাসডাক ও এসঅ্যান্ডপি সূচকে বড় ধরনের পতন দেখা গেছে।

গত এক মাসে প্রায় ৩০ শতাংশ দর হারানো এনভিডিয়ার শেয়ার সোমবার আরও ৪ দশমিক ১ শতাংশ কমেছে। একইভাবে অ্যালফাবেট ও অ্যামাজনের শেয়ারেও দরপতন হয়েছে।

মার্কিন বাজারের এ নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে এশিয়ার শেয়ারবাজারেও। মঙ্গলবার জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের বাজার সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করে।

বিশ্লেষকদের মতে, উন্নত এআই চিপের সরবরাহ ও ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক প্রযুক্তি বাণিজ্য, ডেটা সেন্টার ব্যবসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিযোগিতায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি