ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পোস্তগোলা ব্রিজে ল্যাম্পপোস্টের সার – নেই শুধু আলো

ডেস্ক রিপোর্ট
November 17, 2026 7:15 pm
Link Copied!

রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগপথ পোস্তগোলা ব্রিজ, যা বুড়িগঙ্গা সেতু-১ নামেও পরিচিত। সেতুর দুই পাশে রয়েছে শতাধিক ল্যাম্পপোস্ট। কিন্তু সেগুলোর একটিতেও জ্বলে না বাতি। ফলে সন্ধ্যা নামতেই পুরো সেতুতে নেমে আসে অন্ধকার। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনের চালক ও সাধারণ পথচারীদের।

#New_Classic_Event_Management

পর্যাপ্ত আলোর অভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। একই সঙ্গে চুরি ও ছিনতাইয়ের আতঙ্কেও রয়েছেন সেতু দিয়ে চলাচলকারীরা। গুরুত্বপূর্ণ এই সেতুতে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সরেজমিনে সেতুতে এমন চিত্র দেখা যায়।


পোস্তগোলা ব্রিজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ ও যোগাযোগপথ। প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য যানবাহন ও মানুষ এ সেতু দিয়ে চলাচল করেন। অথচ সেতুর দুই পাশে শতাধিক ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলো অচল পড়ে রয়েছে। ফলে রাতে সেতু পারাপারে চালক ও পথচারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি অন্ধকারের সুযোগে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কাও বাড়ছে। এতগুলো ল্যাম্পপোস্ট থাকার পরও কেন সেগুলো সচল রাখা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

প্রাইভেটকার চালক সাজিদ যুগান্তরকে বলেন, ‘সড়কবাতি স্থাপন করা হলেও সেগুলো সচল রাখার দায়িত্ব কার? নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলে শতাধিক ল্যাম্পপোস্ট অন্ধকারে পড়ে থাকার কথা নয়।’

কেরানীগঞ্জের বাসিন্দা শেখ ওমর ফারুক যুগান্তরকে বলেন, ‘আমি প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার হই। সেতুর সড়কবাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা কী, কেন বাতিগুলো সচল করা হচ্ছে না এবং কবে নাগাদ সমস্যার সমাধান হবে—এসব প্রশ্নের উত্তর আমরা চাই।’

জুরাইনের ব্যবসায়ী আনোয়ার যুগান্তরকে বলেন, দ্রুত সব ল্যাম্পপোস্ট সচল করে সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধ এবং চুরি-ছিনতাইয়ের আশঙ্কা কমাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।

এ বিষয়ে ঢাকা-মাওয়া রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী মো. মনির হোসেন যুগান্তরকে বলেন, ‘খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’

তবে কবে নাগাদ সেতুর সব সড়কবাতি সচল হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হওয়া মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা থেকেই যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি