ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরানের প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের মৃত্যু

Link Copied!

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি। শোকের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আজ ও আগামীকাল দুই দিন সব ধরনের ক্লাস স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।


এক শোকবার্তায় নাজাফ সেমিনারি জানায়, মহান এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করে ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদানসহ নির্ধারিত ক্লাসগুলো স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

দীর্ঘ বর্ণাঢ্য ধর্মীয় জীবন

প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি ১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই তাঁর প্রাথমিক ধর্মীয় শিক্ষার হাতেখড়ি।

পরবর্তী সময়ে উচ্চতর ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য তিনি ইরাকে পাড়ি জমান এবং নাজাফ সেমিনারিতে অধ্যয়ন করেন। সেখানে তিনি প্রখ্যাত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোইয়ের অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন।

ইসলামি ধর্মতত্ত্বে ‘ইজতিহাদ’ স্তরে পৌঁছানোর পর তিনি মাশহাদে ফিরে আসেন। পরে ইরানের ধর্মীয় শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কোম শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

জীবনের দীর্ঘ সময় তিনি কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ (আইনশাস্ত্র) ও উসুলুল ফিকাহ (আইনশাস্ত্রের মূলনীতি) বিষয়ে অধ্যাপনা করেন। ধর্মীয় জ্ঞানচর্চা ও শিক্ষাদানে তাঁর দীর্ঘ অবদান তাঁকে ইরানের শিয়া ধর্মীয় অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।

সূত্র: ইরনা

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি