ঢাকাMonday , 16 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

একাধিক প্রোফাইল ব্যবহারকারীদের সতর্ক করল মেটা

Link Copied!

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল তৈরির সুবিধা বা ‘অ্যাডিশনাল প্রোফাইল’ ফিচারটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

#New_Classic_Event_Management

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘ব্যাংকক পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটার ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি প্রোফাইল আগের মতোই সচল থাকবে।


২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে এ সুবিধা চালু করা হয়েছিল। এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকেই একাধিক স্বতন্ত্র প্রোফাইল তৈরি করতে পারতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র কিংবা বিভিন্ন সামাজিক ও পেশাগত গ্রুপে আলাদা পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি করেছিল ফিচারটি। ফলে নতুন ইমেইল ঠিকানা বা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।

তবে চালুর কয়েক বছরের মধ্যেই ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা।

তথ্য সংরক্ষণের সময়সীমা ১৪ ডিসেম্বর

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট, ভিডিওসহ অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের মধ্যে ডেটা এক্সপোর্ট করার সুযোগ দেওয়া হবে।

আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে ডিভাইস কিংবা অন্য কোনো নিরাপদ স্থানে সংরক্ষণ করতে পারবেন। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে।

তাই গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, পোস্ট ও অন্যান্য ডিজিটাল স্মৃতি হারানো এড়াতে আগেভাগেই তথ্যের ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রুপ অ্যাডমিনদের জন্য বিশেষ নির্দেশনা

অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যাঁরা বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা বা মডারেট করছেন, তাঁদের জন্যও সতর্কবার্তা দিয়েছে মেটা।

প্রতিষ্ঠানটির পরামর্শ অনুযায়ী, গ্রুপের কার্যক্রম স্বাভাবিক রাখতে অতিরিক্ত প্রোফাইলের পরিবর্তে মূল প্রোফাইলে দ্রুত অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তর করতে হবে।

অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন

অতিরিক্ত প্রোফাইলের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করতে ব্যবহারকারীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে প্রবেশ করুন।

২. এরপর Settings & privacy থেকে Settings অপশনে যান।

৩. সেখান থেকে Your information and permissions বিভাগ নির্বাচন করুন।

৪. এরপর Export your information অপশনে গিয়ে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন।

৫. প্রয়োজনীয় তথ্য ও ডেটার ধরন নির্বাচন করে ডাউনলোড বা সংরক্ষণের স্থান নির্ধারণ করুন।

৬. সবশেষে Create Export অপশনে ক্লিক করে তথ্য সংরক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করুন।

মেটার এ সিদ্ধান্তের ফলে একাধিক প্রোফাইল ব্যবহারকারীকে তাঁদের ডিজিটাল কার্যক্রম নতুন করে সাজাতে হবে। বিশেষ করে যাঁরা ব্যক্তিগত ও পেশাগত কাজের জন্য আলাদা প্রোফাইল ব্যবহার করেন, তাঁদের মূল প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য ও গ্রুপ পরিচালনার দায়িত্ব স্থানান্তরের পাশাপাশি গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি