ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ডেস্ক রিপোর্ট
November 17, 2026 7:35 pm
Link Copied!

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের পর আগামী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশনার বলেন, ‘আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।’

স্থানীয় সরকার নির্বাচন এ উপনির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, প্রভাব ফেলবে না। এমন হতে পারে, ওই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা নাও করতে পারি। আবার দুটি নির্বাচন একসঙ্গে করা যাবে কি না, সেটিও পর্যালোচনা করে দেখব।’


এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুক পদত্যাগ করেছেন। বিধি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পদত্যাগপত্র গ্রহণের সময় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।

ড. মো. ওসমান ফারুক একজন সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন তিনি।

এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতি ছিলেন ওসমান ফারুক। তাঁর বয়স ৮৬ বছর।

এদিকে সংসদীয় আসনটি শূন্য ঘোষণার পর এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি