ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ পেল জাতীয় গ্রিড

ডেস্ক রিপোর্ট
November 17, 2026 8:43 pm
Link Copied!

পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন। প্রকল্পের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ কার্যক্রমে অংশ নেন।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সূচনা প্রকল্পের উৎপাদন ও গ্রিড সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


চলবে কয়েক ধাপে কারিগরি পরীক্ষা

সৈকত আহমেদ জানান, পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

প্রাথমিক পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের পরিচালন ও কারিগরি সক্ষমতা যাচাই করা হবে।

নিরাপত্তা ও স্থিতিশীলতায় বিশেষ নজর

প্রকল্পের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক সংযোগের সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, ভোল্টেজের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রপাতির পারস্পরিক সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করার নিরাপত্তাব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

চলতি মাসেই আনুষ্ঠানিক সংযোগের সম্ভাবনা

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২১ নভেম্বর অথবা চলতি মাসের শেষ দিকে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরুর পথে আরও অগ্রগতি হবে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পারমাণবিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি