ঢাকাSaturday , 14 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

পারফিউমের বিকল্প নয় – সুগন্ধ ধরে রাখার দারুণ উপায় এই জেল

ডেস্ক রিপোর্ট
November 14, 2026 10:29 pm
Link Copied!

নিজের পছন্দের পারফিউমের সুবাস দীর্ঘক্ষণ ধরে রাখতে চান? তাহলে ঘরেই তৈরি করে নিতে পারেন সুগন্ধি জেল। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় এই জেল। কীভাবে তৈরি করবেন এবং কীভাবে ব্যবহার করবেন, জেনে নিন বিস্তারিত।

#New_Classic_Event_Management

পারফিউম ব্যবহারের পর অনেক সময় কিছুক্ষণের মধ্যেই সুগন্ধ মিলিয়ে যায়। তবে সুগন্ধ ধরে রাখতে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন সুগন্ধি জেল। পেট্রোলিয়াম জেলি ও পছন্দের পারফিউম কিংবা সুগন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল দিয়ে সহজেই তৈরি করা সম্ভব এটি।

সুগন্ধি জেল তৈরিতে যা যা লাগবে

  • ২ চা চামচ পেট্রোলিয়াম জেলি
  • পছন্দের পারফিউম অথবা সুগন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল
  • একটি পরিষ্কার ছোট কৌটো
  • এক বাটি গরম পানি

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পরিষ্কার পাত্রে পেট্রোলিয়াম জেলি নিন। এবার ডবল বয়লার পদ্ধতিতে জেলি গলিয়ে নিন। চাইলে মাইক্রোওয়েভে ১০ থেকে ১৫ সেকেন্ড হালকাভাবে গরম করেও এটি গলানো যেতে পারে।


জেলি সম্পূর্ণ গলে গেলে তাতে পছন্দের পারফিউম ১০ থেকে ১৫ বার স্প্রে করুন। বিকল্প হিসেবে ১০ থেকে ১২ ফোঁটা এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। এরপর একটি চামচের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন।

এবার মিশ্রণটি একটি পরিষ্কার ছোট কৌটোর মধ্যে ঢেলে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। দ্রুত জমাট বাঁধানোর জন্য কৌটোটি কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারেন। মিশ্রণটি জমে গেলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া সুগন্ধি জেল।

যেভাবে ব্যবহার করবেন

বাইরে যাওয়ার আগে আঙুলের সাহায্যে সামান্য সুগন্ধি জেল নিয়ে শরীরের পালস পয়েন্টগুলোতে লাগিয়ে নিন। যেমন—হাতের কবজি, কানের পেছনে, ঘাড়ের পাশে কিংবা কনুইয়ের ভাঁজে।

শরীরের এসব স্থানে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় সুগন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে। ফলে পারফিউমের সুবাস কিছুটা বেশি সময় ধরে অনুভূত হতে পারে।

তবে ব্যবহারের আগে সতর্কতা: এসেনশিয়াল অয়েল বা পারফিউম সরাসরি ত্বকে ব্যবহারের উপযোগী কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। প্রথমে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নিন। ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি দেখা দিলে ব্যবহার বন্ধ করুন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি