ঢাকাSaturday , 14 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু – নতুন রোগী হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
November 14, 2026 9:34 pm
Link Copied!

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৮৪ শিশুর শরীরে। এর মধ্যে পরীক্ষায় ৮৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ শিশু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ১১১ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে।


এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৪৫২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ২০৮, সিলেটে ১৩৬, বরিশালে ১০০, খুলনায় ৭১, ময়মনসিংহে ৫৭, রংপুরে ৩১ এবং রাজশাহীতে ২৯ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২০ হাজার ২৪৭ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১১ হাজার ৩০৩ শিশু।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি