ঢাকাSaturday , 14 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তিন দশকের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব

Link Copied!

যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ শুক্রবার পেনসিলভানিয়া ও উইসকনসিনে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে উইসকনসিনের একজন শিশু রয়েছে। অন্যজন পেনসিলভানিয়ার মন্টুর কাউন্টির বাসিন্দা।

#New_Classic_Event_Management

চলতি বছরে হামে আক্রান্ত হয়ে পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোতে তিন দশকেরও বেশি সময় পর হামে মৃত্যুর এমন ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে প্রায় ৫ হাজার ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ১৯৯১ সালের পর সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে হাম ভাইরাসের পুনরুত্থান সংক্রমণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।


২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে টানা এক বছর ধরে সংক্রমণ অব্যাহত থাকায় দেশটি সেই মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) বৈঠক করেছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

এদিকে, টিকা নেওয়ার বয়স হয়নি—এমন শিশুরাও হাম সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। চলতি বছরে হামে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত চারজনের বয়স এত কম ছিল যে তাঁদের টিকা দেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি বিবেচনায় পেনসিলভানিয়া ও উইসকনসিনের উচ্চ সংক্রমণপ্রবণ এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের আগাম হাম প্রতিরোধী টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণত শিশুদের ১২ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং চার থেকে ছয় বছর বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। দুই ডোজ টিকা হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।

এদিকে, এনবিসি নিউজের এক অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ কাউন্টি ও প্রশাসনিক এলাকায় হামের টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে। অথচ হাম প্রতিরোধে জনসংখ্যার অন্তত ৯৫ শতাংশের টিকাদান নিশ্চিত করা প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে কিন্ডারগার্টেনে পড়ুয়া শিশুদের টিকাদানের হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে ৯২ শতাংশে নেমে এসেছে।

সূত্র: এনবিসি নিউজ

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি