ঢাকাThursday , 5 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোর্ট মার্শালে দুই সেনার এক বছরের কারাদণ্ড

Link Copied!

মোটরসাইকেল ব্যবসায়ীকে মারধর, অপহরণ ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সেনাসদস্যকে কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত করা হয়েছে।

#New_Classic_Event_Management

সাজা হিসেবে তাদের চাকরি থেকে বরখাস্ত এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাজাপ্রাপ্ত দুই সেনাসদস্য হলেন সার্জেন্ট আল মামুন ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান।


গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এ দুই সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর আগে ২৭ অক্টোবর ডিজিএফআই সদরদপ্তর তাদের দুই সদস্যকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায়। সেনা আইন অনুযায়ী তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উপস্থিতি প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

ডিজিএফআইয়ের পক্ষ থেকে আদালতে পাঠানো চিঠিতে বলা হয়, মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার অভিযুক্তদের মধ্যে সার্জেন্ট আল মামুন ও সৈনিক নুরুজ্জামান সামরিক বাহিনীর সদস্য এবং বর্তমানে ডিজিএফআইয়ে কর্মরত।

তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘তদন্ত আদালত’ (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উপস্থিতি একান্ত প্রয়োজন।

পরবর্তী সময়ে সামরিক আইনে বিচারিক কার্যক্রম শেষে কোর্ট মার্শালে দুই সেনাসদস্যকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা কার্যকরের জন্য তাদের বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বেসামরিক আইনে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি