ঢাকাSunday , 27 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় টর্নেডোর তাণ্ডব – লন্ডভন্ড একাধিক বসতঘর

Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগীপোতা ও শুকদেবপুর গ্রামে গভীর রাতে আকস্মিক টর্নেডোর আঘাতে একটি মন্দিরসহ বেশ কয়েকটি বসতঘর, গোয়ালঘর ও বিচালির গাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ টর্নেডো আঘাত হানে। মুহূর্তের মধ্যে ঝড়ের তাণ্ডবে যুগীপোতা গ্রামের উৎপল সরকার, জ্ঞানেশ সরকার ও আকলিমা খাতুনের বসতঘরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে শুকদেবপুর গ্রামের একটি মন্দির, মন্টু বিশ্বাসসহ কয়েকজনের বসতবাড়ি, গোয়ালঘর ও বিচালির গাদা তছনছ হয়ে যায়।


স্থানীয়রা জানান, গভীর রাতে আকস্মিকভাবে টর্নেডো শুরু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের তাণ্ডবে ঘরবাড়ির চালা উড়ে যাওয়া এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকটি পরিবার দুর্ভোগে পড়েছে।

ঘটনার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি যুগীপোতা ও শুকদেবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মন্দির, বসতঘর ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শনকালে ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল, জি এম আমিনুল হক (বাবু গাজী), ইউপি সদস্য তপন কুমার শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের সমস্যার কথা শোনেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে তাকদীর আহসান রুবেলকে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি