ঢাকাFriday , 25 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় বাসচাপায় মা ও শিশু নিহত, আহত স্বামী ও মেয়ে

DN BANGLA
April 25, 2025 4:35 pm
Link Copied!

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন বছর বয়সী শিশু সন্তান সৌরভ সাধু, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা রিতা সাধু (৩২) ও তার ছোট ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পরিবারসহ সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। কুমিরা এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা গামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সবাই সড়কে ছিটকে পড়লে, চালক না থেমে বাসটি রিতা সাধু ও তার শিশুকে চাপা দিয়ে চলে যায়।


ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি মো: মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘাতক বাস ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি