সামাজিক ও মানবিক সংগঠন গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশনের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে
১ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে রানা আহমেদকে সভাপতি এবং মেহেদী হাসান শরৎকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজাম্মেল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মুহিত মুস্তাসির। সাংগঠনিক সম্পাদক পদে নাহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে রবিন হোসেন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে সাজিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাকিব হোসেন এবং শিক্ষা, স্বাস্থ্য, রক্তদান ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব মাহমুদ দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিহান খান ও এনামুল হক। অডিট প্যানেলে দায়িত্ব পেয়েছেন সামিউর রহমান, সাকিফুল্লাহ ও ফাহিম হোসেন।
সংগঠনের প্রকাশিত কমিটি অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত নির্বাহী কমিটির মেয়াদকাল ১ অক্টোবর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত। কমিটির সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে। নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, রক্তদান, মানবকল্যাণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নবগঠিত কমিটির তালিকা, সভাপতি: রানা আহমেদ, সহ-সভাপতি: মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক: মেহেদী হাসান শরৎ, সহ-সাধারণ সম্পাদক: মুহিত মুস্তাসির, সাংগঠনিক সম্পাদক: নাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ: রবিন হোসেন, দপ্তর সম্পাদক: সাজিদ , হমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাকিব হোসেন, শিক্ষা, স্বাস্থ্য, রক্তদান ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক: রাকিব মাহমুদ, নির্বাহী সদস্য: সিহান খান ও এনামুল হক, অডিট প্যানেল: সামিউর রহমান, সাকিফুল্লাহ ও ফাহিম হোসেন।
