ঢাকাWednesday , 7 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দোহারে নতুন সংযোজন ‘লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকস’

Link Copied!

ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকস।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৭ অক্টোবর) চর জয়পাড়া ওয়ান ব্যাংক সড়কে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মহসিন আহম্মেদ তুষার।


অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বলেন, বর্তমান সময়ে নারীরা নিজেদের মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাচ্ছেন।

লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকসের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠানের উদ্যোক্তা ঈন্দ্রানী গোস্বামী বলেন, “লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকস আমার একটি স্বপ্নের উদ্যোগ। গ্রাহকদের রুচি, চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা ও পণ্য দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দোহারের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি আস্থার জায়গায় পরিণত করতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দোহার উপজেলার প্রাণকেন্দ্রে নতুন এ প্রতিষ্ঠানটি নারীদের সৌন্দর্যচর্চা ও ফ্যাশনসেবায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে স্থানীয় নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি অনুপ্রেরণা সৃষ্টি করবে।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি