ঢাকাWednesday , 26 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাজারে লাগামছাড়া দাম – যাদুবাবুর বাজারে ইবির অভিযান

Link Copied!

টানা বৃষ্টি, সরবরাহে ঘাটতি এবং পরিবহন খরচ বৃদ্ধির জেরে রাজ্যজুড়ে একাধিক নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে কালোবাজারি ও অতিরিক্ত দামে বিক্রি রুখতে কলকাতার যাদুবাবুর বাজারে অভিযান চালালেন ইবি আধিকারিকরা।

#New_Classic_Event_Management

মঙ্গলবার সাতসকালে বাজারে পৌঁছে আধিকারিকরা বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে চিনি, পেঁয়াজ ও ডিমের দামের উপর নজর দেওয়া হয়। পাশাপাশি মাছ, চাল, দুধ ও মাংসের মতো অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম এবং মজুতের বিষয়টিও খতিয়ে দেখা হয়।

অভিযানের সময় বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৬০ টাকা, বেগুন ৭০ থেকে ১০০ টাকা, ডিম ৬ থেকে ৭ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম প্রায় ২০ টাকা বলে জানা যায়। আধিকারিকরা বিক্রেতাদের কাছে জানতে চান, তাঁরা কোন দামে পণ্য কিনছেন এবং কতটা লাভ রেখে তা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছেন।


ইবি আধিকারিকদের বক্তব্য, কোনও ব্যবসায়ী বেআইনিভাবে বা অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে ন্যায্য দামে খাদ্যপণ্য কিনতে পারেন, সেই বিষয়টিই অভিযানের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

এদিন মজুতদারি নিয়েও ব্যবসায়ীদের সতর্ক করেন আধিকারিকরা। কোনও দোকানে এক মাসের বেশি সময় ধরে পণ্য মজুত করে রাখা যাবে না বলে জানানো হয়। অভিযানের সময় একটি চালের দোকানের বিক্রেতা স্টক রিপোর্ট এবং দোকানের প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে পারেননি বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখে আগামী দিনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আধিকারিকদের তরফে জানানো হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনেও এই ধরনের নজরদারি ও অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি