ঢাকাWednesday , 7 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় মুখর বানিয়াগাঁতী সীতানাথ

Link Copied!

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী সীতানাথ স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

#New_Classic_Event_Management

সোমবার (৫ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে পুরো ক্যাম্পাসে আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না; তিনি শিক্ষার্থীদের চিন্তাভাবনা, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।


বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম অস্তি। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক মুক্তী রাণী, সহকারী অধ্যাপক (বাংলা), আমিনুল ইসলাম (ইসলামের ইতিহাস), এমদাদুল হক (ব্যবস্থাপনা), এমরুল হক সরকার (গণিত), ইসমাইল হোসেন (রসায়ন), আবুল হাসেম (ইংরেজি) ও মোছা. মুক্তাজামান (সমাজবিজ্ঞান)সহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা তাঁদের কাছে শুধু পাঠদানের মানুষ নন, তাঁরা জীবনের পথপ্রদর্শক। শিক্ষক দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষকদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী হলে বানিয়াগাঁতী সীতানাথ স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি