সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ বেলা ৩ ঘটিকা থেকে এক বিশাল জামায়াতের ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, তিনি তার বক্তব্য এ বলেন দেশে বসবাসরত মুসলিম যে অধিকার ভোগ করবে অমুসলিম সে একই অধিকার ভোগ করবে, নারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে, স্কুল কলেজ ভার্সিটি মহিলাদের জন্য আলাদা আলাদা থাকবে, নারীরা ভালভাবে লেখা পড়া করবে এবং ব্যাংকের ম্যানেজার হবে।
তিনি আরও বলেন দেশের সকল চাঁদাবাজ, সন্ত্রাসী, অনিয়ম দুর্নীতিবাজদের শক্তভাবে দমন করা হবে।এছারা আরও বলেন কিছু দল ধান্দাবাজি দখলবাজি করে খাচ্ছে, তারা যেন এসব অন্যায় কাজ বাদ দিয়ে ভিক্ষা করে খায়।কারন চাঁদাবাজ হারাম কাজ আর ভিক্ষা হল হালাল কাজ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বেলকুচির জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ জনাব আলী আলম বলেন দেশে ইসলামি রাষ্ট্র কায়েম করা হবে। সকল জামায়াতের নেতাদের মিথ্যা মামলা তুলে নিতে হবে। এব্ং যে সকল নেতাদের যারা অন্যায় ভাবে ফাঁসি দেয়া হয়েছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি কার্যকর করতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমীর জনাব আরিফুল ইসলাম সোহেল। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির জনাব অধ্যক্ষ মওলানা শাহিনুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেনবেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা জনাব শাহিনুর রহমান শামীম। এছারাও বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।