ঢাকাSunday , 4 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

বিইআরসির নতুন সিদ্ধান্ত – বাড়ল এলপিজির দাম

Link Copied!

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বাড়ানো হয়েছে। এবার প্রতি কেজি এলপিজির দাম ২১ টাকা বেড়েছে। ফলে বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। গত মাসে অবশ্য প্রতি কেজি এলপিজির দাম ১৩ টাকা কমানো হয়েছিল।

#New_Classic_Event_Management

রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ৬ পয়সা। আগে এই দাম ছিল ১৩২ টাকা ১২ পয়সা। এ দামের ভিত্তিতে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হবে।


তবে গত তিন সপ্তাহ ধরে বাজারে চাহিদার তুলনায় এলপিজির সরবরাহ কম রয়েছে বলে জানা গেছে। এর ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়ে যায়। গত এপ্রিল মাসে দেশের ইতিহাসে এলপিজির দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছিল। এপ্রিলের শুরুতে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়। পরে একই মাসের ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়ানো হয়। তবে জুন ও জুলাইয়ে টানা দুই মাস দেশে এলপিজির দাম কমানো হয়েছিল।

বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করলেও বাজারে সবসময় নির্ধারিত দামে গ্যাস বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গৃহস্থালি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির সিলিন্ডার। গ্যাস সংকটের কারণে অনেক পরিবার রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি উৎপাদনের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এসব উপাদানের দাম প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো মূল্য বা সিপি নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক প্রতিষ্ঠানের চালান বা ইনভয়েস মূল্যের গড় এবং মাসজুড়ে ডলারের দামের হিসাবও মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেয় কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি