ঢাকাSunday , 4 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দোহারে অসহায় পাঁচ কন্যার পরিবারের পাশে এমপি আশফাক

Link Copied!

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।

#New_Classic_Event_Management

রবিবার (৪ অক্টোবর) তিনি ওই পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় দোহার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।


এ সময় ছেলে হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন নিহত আবুল কালাম আজাদের বৃদ্ধ বাবা ওয়াহাব মাদবর।

তিনি বলেন, ‘পাঁচ নাতনিকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছি। চারজনই ছোট।’ বিপদের সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংসদ সদস্য খোন্দকার আবু আশফাককে ধন্যবাদ জানান।

এর আগে ‘সম্প্রতি এক মাসের ব্যবধানে চলে গেলেন মা-বাবা, অভাবের সংসারে পাঁচ মেয়ের ভবিষ্যৎ কী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম। গত ২৮ আগস্ট নিজ বাড়ি থেকে ফরিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর এক মাস পর গত ২৯ সেপ্টেম্বর একই বাড়ি থেকে তার স্বামী আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।

মা-বাবাকে হারিয়ে বর্তমানে তাদের পাঁচ কন্যা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, পাঁচ মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে।

অন্যদের মধ্যে কয়েকজন মায়ের মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে দিয়েছে। ছোট দুই মেয়ের বয়স সাত ও পাঁচ বছর।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি