ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির মিছিল

Link Copied!

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথিত নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

#New_Classic_Event_Management

২১ সেপ্টেম্বর সোমবার বিকেল পৌনে ৫টার দিকে শহীদ মিনার থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

বক্তারা বলেন, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সতর্ক থাকবেন। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কথিত নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপি নেতা এম হাসান লিটু, লেলিন আহমেদ, শওকত হোসেন, সেনটু মোল্লা, জামাল হোসেন, যুবদলের সাবেক উপজেলা সভাপতি মহসীন রহমান (আকবর), শাহিনুর রহমান, মোক্তার হোসেন, দুর্জয় সোহেল, মোজাহিদ খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক চৌধুরী, নারী নেত্রী শাহিনুর আলম, বিলকিস চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচির খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপিও বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি