ঢাকাSaturday , 21 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নিউ দীঘায় সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা – সৈকতে চলছে মাইকিং

Link Copied!

উড়িষ্যার গোপালপুর উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। তবে গতিবেগ বাড়লেও শক্তি অনেকটাই কমেছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যার বিভিন্ন উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। পাশাপাশি সমুদ্র সৈকতগুলিতে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য চলছে প্রশাসনিক নজরদারি।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


এদিকে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নিউ দিঘা সমুদ্র সৈকতেও পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্রে স্নান করতে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। নিরাপত্তার স্বার্থে সমুদ্র সৈকত দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি পর্যটকদের সতর্ক করতে লাগাতার মাইকিং করা হচ্ছে, যাতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে না নামেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও পর্যটকদের সতর্ক থাকার এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি