ঢাকাTuesday , 13 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধারসহ পিকআপ ভ্যানটি আটক

Link Copied!

শেরপুর নালিতাবাড়ীতে উপজেলাতে চোরাকারবারিকে ধাওয়া করে ৬০ বোতল ভারতীয় মদসহ বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। ১৩ মে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম্য রাস্তা থেকে এসব মদ উদ্ধার করার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারিরা সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে। এমন সংবাদে ওই এলাকায় নালিতাবাড়ী থানার রাত্রীকালিন টহল টীম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপ ভঢানটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে গাড়িটি খরের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়।


তখন পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে এবং পিকআপটি তল্লাশিকরে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের ভেতরে রাখা ২টি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে তা জব্দ করে।

একইসাথে ওই পিকআপ ভ্যানটিও আটক করে থানায় নিয়ে আসে।নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি