ঢাকাMonday , 16 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Link Copied!

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা ঢাকা-১ (দোহার) আসনের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

#New_Classic_Event_Management

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাফল্যের বিষয়ে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি উপস্থিত ছিলেন।


এ সময় ঢাকা-১ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের এ সুযোগ তাদের জন্য ছিল এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি