ঢাকাFriday , 20 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সড়ক সংস্কারের দাবি – দীর্ঘদিনের ভোগান্তিতে এলাকাবাসী

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে গ্রামের প্রধান সড়কটি। কাঁচা ও চলাচলের অনুপযোগী এই সড়কের কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২০ নভেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাপানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।

বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়ে যায়। সড়কের বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। এতে সময়মতো চিকিৎসাসেবা পাওয়া নিয়েও উদ্বেগে থাকেন স্থানীয় বাসিন্দারা।


এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সৈয়দপুর গ্রামের অন্যতম প্রধান সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা। সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে বছরের পর বছর একই দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে গ্রামের প্রধান সড়কটি দ্রুত পাকাকরণের উদ্যোগ নিতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কটি পাকাকরণের মাধ্যমে গ্রামবাসীর দুর্ভোগের অবসান ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি