ঢাকাWednesday , 9 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

Link Copied!

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় হাসপাতালটিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করার সিদ্ধান্ত হয়। তবে কি কারণে ভর্তি করা হয়েছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

#New_Classic_Event_Management

বুধবার (৯ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে ৮টার দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলাভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। এ সময় তাঁর সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা। বেগম জিয়াকে এভারকেয়ারের ৭২০১ নাম্বার রুমে নিয়ে পরীক্ষা নীরিক্ষা করা হয়।


৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ গত ১৩ জুন রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি