ঢাকাSaturday , 31 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দোহার উপজেলা এনসিপির আহ্বায়ক মশিউর – সদস্য সচিব ফরহাদ

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলার দোহার উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মো. মশিউর রহমানকে আহ্বায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

#New_Classic_Event_Management

৩০ অক্টোবর শুক্রবার ঢাকা জেলা দক্ষিণ এনসিপির আহ্বায়ক আব্দুল জব্বার ও সদস্য সচিব জাবেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দেলোয়ার হোসেনকে।


যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হা. ম. আ. ওয়াদুদ, মোহাম্মদ চান মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জালাল দেওয়ান, নাসরিন সুলতানা, আব্দুর রশিদ, মোহাম্মদ মনিরুল ইসলাম মোল্লা, আব্দুল মালেক, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ রজ্জব কাদের ও মোসাম্মৎ রানু আক্তার।

সদস্য সচিব ফরহাদ হোসেনের সঙ্গে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুর রহমান তমাল।

যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিলকিছ রহমান, শাহরিয়ার হোসেন বাপ্পি, নিনাত হোসেন ও মো. সুমন খানকে।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইমন হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলম হোসেন, ফাতেমা আক্তার, মোহাম্মদ এমারত হোসেন ও মোহাম্মদ লালু শিকদার।

নবগঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবুল কালাম সরকার, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. হায়দার আলী, মো. রিপন বেপারী, নাসরিন আক্তার, মো. সুরুজ মিয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ শাহজাহান শেখ, মো. জাহিদ হোসেন জয়, মোহাম্মদ দীপু, ইমরান মোল্লা, মোহাম্মদ শরীফ হোসেন, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ রাসেল আহমদ, মো. আফজাল বেপারী, মোহাম্মদ আলমগীর মাদবর, মোসাম্মৎ সুমা আক্তার, মো. সোহরাব বেপারী, মোহাম্মদ জালাল বেপারী, মফজেল ব্যাপারী, মো. রিপন হোসেন, মোহাম্মদ আখতার হোসেন, আব্দুস সালাম ও মনির হোসেন।

নবনির্বাচিত আহ্বায়ক মো. মশিউর রহমান তাঁকে দোহার উপজেলা এনসিপির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক এবং দোহার-নবাবগঞ্জের সন্তান মো. রাসেল মোল্লাসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা দক্ষিণের নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “বর্তমানে সারা বাংলাদেশের মানুষ রাজনৈতিক পরিবর্তন চায়। মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রেখে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাব। নতুন রাজনৈতিক নেতৃত্ব যেন আগামীর বাংলাদেশ গড়ার সুযোগ পায়, সে লক্ষ্যেও কাজ করব।”

তিনি আরও বলেন, “আমরা আগামীর দোহার উপজেলার মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব। উপজেলার প্রতিটি মানুষের কাছে জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে দিতে এবং প্রত্যেক ঘরে ঘরে এনসিপির কার্যক্রম ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করব, ইনশাআল্লাহ।”

নবগঠিত এ কমিটির মাধ্যমে দোহার উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি