ঢাকাWednesday , 28 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

DN BANGLA
October 28, 2026 11:10 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র‍্যালি, পথসভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা যুবদলের আয়োজনে পৌর পয়েন্ট থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুৎফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জামান বাদশা ও মোহাম্মদ আলী।


এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান ও সাধারণ সম্পাদক শামিম আহমেদ এবং পাইলগাঁও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত যুবদল নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বক্তারা আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে আবুল হাশিম ডালিম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালি সফল করায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া ও শামসুল ইসলাম।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ, সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্যসচিব শামসুল ইসলাম জাবির, সদস্য আব্দুল হক কামালী, রুহেল চৌধুরী, আল আমিন, আবুল হাসনাত আমির ও রুকন মিয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার কর্মসূচির উদ্বোধন করেন।

এতে যুবদলসহ বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহের দায়িত্ব পালন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মুজিব জাহান রক্তকেন্দ্র, সিলেট।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি