ঢাকাWednesday , 28 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের মিলনমেলা

Link Copied!

বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আনন্দ মিছিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পৌর শ্রমিক সংঘের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক সংঘ চত্বরে গিয়ে শেষ হয়। এতে যুবদলের নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। এ সময় মোংলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

র‍্যালি শেষে শ্রমিক সংঘ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে যুবদলের খণ্ড খণ্ড মিছিল এসে সেখানে সমবেত হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বক্তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য ও সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, যুবদল নেতা মহসিন পাটোয়ারী, মহসিন ভূঁইয়া, রতন মাহমুদ, বি. এম. ওয়াসিম আরমান, বাপ্পারাজ ও রেজাউল করিম শুভসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।

এ ছাড়া যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি