ঢাকাSunday , 23 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-২ এ দলীয় প্রার্থী শাহীন আহমেদকে চায় তৃণমূল

Link Copied!

ঢাকা কেরানীগঞ্জে তৃণমূল আ.লীগের বিশেষ প্রতিনিধি সভায় ঢাকা-২ এ আ.লীগের প্রার্থী শাহীন আহমেদ কে চায় তৃণমূল ।

#New_Classic_Event_Management

রাজধানী ঢাকার পাশ্ববর্তী উপজেলা ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ ঢাকা-২ সংসদীয় আসন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের সাথে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল।

শনিবার ২২ জুলাই ২০২৩ ঢাকা জেলার ৫টি আসনের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢাকা-২ এর এমপি হিসেবে শাহীন আহমেদ কে চান তৃণমূল আওয়ামী লীগ। শাহীন আহমেদ নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থাকেন। তার সাথে সুখে দুঃখের কথা বলা যায়। সবার কথা শুনেন তিনি। এই ধরনের নেতা আমরা চাই।


উপজেলা প্রাঙ্গণে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো.সোহরাব হোসেন খোকন, এ গফুর, শেখ বাদল,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সহ ঢাকা-২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা, কামরাঙ্গীচর,সাভারের তেঁতুলঝোড়া,আমিন বাজার ও ভাকুর্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

প্রতিনিধি সভায় তৃণমূলের মাঠ কর্মীরা তাদের বক্তব্যে বলেন,
ঢাকা-২ আসনের তৃণমূলের কর্মীরা শাহীন আহমেদ কে যেকোনো সময় কাছে পায়। আমরা তৃণমূলের লোকজন সব বিষয়ে শাহীন আহমেদের কাছে যেতে পারি। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন তৃণমূল যার নৌকা তার। তাই ঢাকা-২ আসনের তৃণমূল নেতা শাহীন আহমেদ।

আমরা নেত্রীর কাছে আমাদের দাবি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার মনোনয়ন যেন শাহীন আহমেদকে দেওয়া হয়।’

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন,‘তৃণমূলের মাঠ কর্মীদের চাওয়ার প্রেক্ষিতে আমি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন করতে চেয়েছিলাম। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে বলেছিলেন শাহীন তুমি এবার নির্বাচন করো না,

আমি তোমার বিষয়টা আগামী বার দেখব। আমি নেত্রীর কথা অনুযায়ী নির্বাচন করিনি। আবারও নির্বাচন এসেছে। এবার নেত্রী আমাকে ঢাকা-২ আসনে নৌকা দেবেন ও আমি নেত্রীকে নৌকার জয় এনে দেব ইনশাআল্লাহ।’

ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে বিশেষ প্রতিনিধি সভার সভাপতি রোহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রতন,কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচএম মাসুদ মিন্টু,

সাভার থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক,শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন লিটন,তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,কলাতিয়া ইইনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো.তাহের আলী,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.বারেক,কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্র লীগের সভাপতি ইমাম হাসান,

ঢাকা জেলা পরিষদ সদস্য মো.মিন্টু মিয়া,ঢাকা জেলা কৃষক লীগের সহ-সভাপতি শারমিন ইসলাম লিপি,কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভূমি বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ দুলু,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

মো.ওয়াহিদুজ্জামান,ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান, কেরানীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সামিনা হক সহ ঢাকা-২ নির্বাচনী এলাকার প্রায় পাঁচ হাজার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি