ঢাকাMonday , 5 June 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

ঢাকা জেলার নবাবগঞ্জের বর্ধনপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয় চত্বরে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জুন (সোমবার ) এ সম্মেলন টি হয়।

#New_Classic_Event_Management

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, বিদ্যুৎ উৎপাদনে জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি করে বিদ্যুৎ উৎপাদন না করতে পারলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার, লাখ লাখ কোটি টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এভাবেই জনগণের টাকা বিদেশে পাচার করেছে সরকার। সম্মেলনে বিদ্যুৎ খাতে ব্যাপকভাবে লুটপাটের অভিযোগ তুলে ধরেন তিনি।

সম্মেলনে সালমা ইসলাম এমপিকে উদ্দেশ্যে করে জিএম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ (ঢাকা)-১ আসনে দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে।


এ সময় সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ আরও অনেকে।

সম্মেলনের শেষ ঢাকা জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনরায় নিবাচিত হন এবং খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে সাধারণ সম্পাদক করা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি