ঢাকাFriday , 17 February 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার দোহারের শিলাকোঠায় জমকালো আয়োজনে গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিলাকোঠা পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে খেলায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষাক নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিম বেপারী, মো. মনির হোসেন ভূইয়া, মো. রানা ভূইয়া, এস. এম বিপ্লব,।

#New_Classic_Event_Management

সার্বিক সহযোগিতায় ছিলেন করেন লীগ কমিটির সভাপতি মোল্লা মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক দাউদ আহমেদ পাভেল, শিব্বির আহমেদ মল্লিক, এটিম ফেরদৌস, জসিম বেপারী, আদনান দোহারী, আবু নাঈম দোহারী প্রমুখ। খেলায় শিলাকোঠা রাইজিং স্টার শিলাকোঠা ইয়াং বয়েজকে ২০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল বিজয়ী দলের মাহিম ও টুর্নামেন্ট সেরা পরাজিত দলের শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি